যেখানে ভয় নেই

যেখানে ভয় নেই

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"-এর ইংরেজি অনুবাদের ওপর ভিত্তি করে একটি পুনঃলিখন (Rewriting)।

যেখানে
ভয় নেই

মাথা নত করার দরকার পড়ে না কারও সামনে,

যেখানে প্রশ্ন করা অপরাধ নয়,

জ্ঞান তালাবন্দি নয় পাঠ্যসূচি আর অনুমতির ভেতর

 

যেখানে পৃথিবী

দেয়াল তুলে ভাগ করা হয়নি

আমরা তারা, ঘর আর সীমান্ত,

সংকীর্ণ পরিচয়ের কাঁটাতার দিয়ে

 

যেখানে কথা বললে

মিথ্যা মুখে লেগে থাকে না,

সত্য উঠে আসে

মনের গভীর, অব্যবহৃত স্তর থেকে

 

যেখানে ক্লান্ত মানুষও

হাল ছেড়ে দেয় না,

প্রতিদিন একটু ভালো হওয়ার দিকে

হাত বাড়িয়ে রাখে

 

যেখানে যুক্তি

হারিয়ে যায় না

অন্ধ অভ্যাসের বালুচরে,

যেখানে চিন্তা এখনো হাঁটে

নিজের পায়ে

 

যেখানে তুমি

নামহীন কোনো শক্তি,

মানুষকে ঠেলে দাও সামনে,

আরও বড় ভাবনায়, আরও দায়িত্বে

 

সেই মুক্ত আকাশের নিচে

হে পিতা

একদিন আমার দেশ

চোখ মেলুক